বিজয় দিবস-১৬ ডিসেম্বর
যে নশ্বর ভূর্জপাতা, ভঙ্গুর পাথরে
দিব্য ইতিহাস ছিল, আছে আমাদের মৃত নিমগ্ন নগরে
হ্রদ? সে তো হ্রদ নয় অন্য কোনকালে হিমযুগে
মাতাল জ্যোত্স্নার নিচে পচে ওঠে নিহত শাবক
শশকের; একটি বিদ্যুত্-লতা আলাভোলা ময়ালের
আড়মোরা ভাঙা দেখে নেভে, ময়ূরীর নাচে কেকাস্বরে
বারবার কারা ডাকে : লহুজঙ্গ লহজঙ্গ-এ নদীর নাম?
নদী? সে কি নদী যদি অনাবাদি মাঠে ফুটে ওঠে
কেবলি হাড়ের ফুল তার নিচে হাস্যে কোলাহলে
অন্য কোন ইতিকথা তবে কেন অপরে রচেনা-
রক্তে ভেজা বালির বাঁধের ভাঁজে কলহ কোন্দল
উন্মাদের আঁকে দুঃখ অনির্বাণ, পাশা খেলা জমে
দুধের বলক দেখে প্রাণপণে পালালে মাছিরা
লাফালাফি করে কারা চান্দ্র মাসে শিরীষ ছায়ায়!
লিখেছিল কে নশ্বর ভুর্জপাতা : ভঙ্গুর পাথরে?
Also Read
-
৬ ঘন্টা পরে সচল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম
-
জাতীয় পার্টিতে মহাসচিব পদ নিয়ে টানাটানি
-
১০ জন নিয়েও জেতার চেষ্টা করেছে ব্রুজোনের বাংলাদেশ
-
যশোরে ধর্ষণ ও খুনের মামলায় দুজনের ফাঁসি কার্যকর
-
শেষ ওভারের রোমাঞ্চে ধোনি–ডু প্লেসিদের হার