বিজয় দিবস-১৬ ডিসেম্বর
চিত্রকল্প
আকাশের গায়ে ঠেস দিয়ে বসা রোদ
উকুন বাচছে মেয়ে মানুষের চুলে
আঙ্গিনায় বাজে অলস ঘুঘুর ডাক
উদাসীন গাছে পাতা ঝরে পড়ে ভুলে।
তাড়া নাই দেখে পুকুর সাঁতার কাটে
জলজ শ্যাওলা মাছের স্বপ্ন খোঁজে
উদবিড়ালের চোখে বসে থাকা ক্ষুধা
হঠাত্ হাওয়ায় ভাতঘুমে চোখ বোজে।
মাঠ হেঁটে যায় নুয়ে পড়া ধানক্ষেতে
আলপথ, ধূলি স্মৃতি-উত্সবে মাতে
গ্রামের হালট চা-দোকানে ঝাঁপি তুলে
তাস বিলি করে ইয়ার-দোস্ত হাতে।
‘ভুলোনা আমায়’ দুপুরের সুই সুতো
দূর প্রান্তরে ভ্রমরের ছবি আঁকে
একা কিশোরীর ভুল বানানের চিঠি
পাখি হয়ে যায় হারানো পথের বাঁকে।
Also Read
-
৬ ঘন্টা পরে সচল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম
-
জাতীয় পার্টিতে মহাসচিব পদ নিয়ে টানাটানি
-
১০ জন নিয়েও জেতার চেষ্টা করেছে ব্রুজোনের বাংলাদেশ
-
যশোরে ধর্ষণ ও খুনের মামলায় দুজনের ফাঁসি কার্যকর
-
শেষ ওভারের রোমাঞ্চে ধোনি–ডু প্লেসিদের হার